শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ৪:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

দিনাজপুর জিয়া  হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল এর আয়োজনে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক ক্যান্সার হাসপাতাল ঢাকা প্রজেক্ট কো-অর্ডিনেটর ও খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল এর উপদেষ্টা অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ।

তিনি প্রধান অতিথির  বক্তব্যে বলেন, আমাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার এই শিক্ষা ছড়িয়ে দিতে হবে প্রতিটি স্তরে। সমাজকে ক্যান্সার মুক্ত করতে হলে ক্যান্সার প্রতিরোধের এই সচেতনতা থেকে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।  শনিবার (২৮ মার্চ)  দুপুর ১২ টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  

জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনারে খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল এর সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবীরের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে  গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক ক্যান্সার হাসপাতাল ঢাকা'র মেডিক্যাল অফিসার ডা. সাদিয়া হাবিব অর্পি প্রতিপাদ্যের  মূলবিষয়বস্তু উপস্থাপন করেন।

মেডিক্যাল অফিসার ডা. সাদিয়া হাবিব অর্পি আলোচনায় ক্যানসারের ঝুঁকি, প্রাথমিক পর্যায়ে শনাক্ত করণ এবং প্রতিরোধ মূলক পদক্ষেপ নিয়ে উপস্থিতিদের গুরুত্বপূর্ণ তথ্য ও দিক-নির্দেশনা দেন।

তিনি তার লিখিত প্রবন্ধে বলেন, প্রতিটি  মানুষকে নিজের স্বাস্থ্যগত বিষয় সচেতন করতে হবে। তবেই এ ধরনের ঝুঁকিপূর্ণ জটিল ক্যান্সার ও কিডনি রোগ থেকে সহজে রক্ষা করা  সম্ভব হবে। এজন্য প্রতিদিনই খাদ্য অভ্যাস, নিয়মিত ব্যায়াম ও হাটা, চলাফেরা করতে পারলে এ ধরনের জটিল রোগ থেকে ঝুঁকিমুক্ত থাকা সহজ হবে বলে তিনি বলেন । 

এজন্য সকলকে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেছেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল এর সহ-সভাপতি এ কে এম আজাদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক জিয়া, কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন ছাত্তার প্রমুখ।

সেমিনারে স্বাস্থ্য বিভাগে কর্মরত টেকনিশিয়ান,ডায়াগনস্টিক কর্মী, চিকিৎসক, নার্স, ওয়াটবয় সহ সংশ্লিষ্ট প্রায় শতাধিক স্বাস্থ্য খাতে নিয়োজিত কর্মীরা অংশ গ্রহণ করেন।

ভোরের আকাশ/ র.ই


 

সেমিনারখুরশিদ জাহান হক

শেয়ার করুন: