শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২৫, ৪:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
জামালপুরে সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়া এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

২১ মে (বুধবার) সকালে সরিষাবাড়ী পৌর এলাকার তালুকদার বাড়ি মোড়ে উত্তরে হাত-পা কাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, আনুমানিক সাড়ে ৪ টার সময় ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী ৩৮ ডাউন মেইল ট্রেনটি সরিষাবাড়ীর দিকে আসছিলো। ওই সময়ই হয়তো ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হতে পারে।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পৌরসভার তালুকদার বাড়ি মোড় এলাকায় একজন অজ্ঞাত ব্যক্তি ট্রেন কাটা পড়ে নিহত হয়েছেন। আমরা ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তবে নিহত ব্যক্তির পোষাক দেখে ধারণা করা হচ্ছে তিনি সম্ভবত মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তিনি আরো বলেন, আমরা পিবিআই এর  মাধ্যমে লাশ শনাক্তের চেষ্টা করছি।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: