শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরা ডিবি পুলিশ পরিচয়ে তুলে আনা স্বামীর সন্ধান দাবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ৮:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সাতক্ষীরার ডিবি পুলিশ পরিচয়ে তিন দিন আগে যশোর থেকে তুলে নিয়ে আসা স্বামীর সন্ধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগির স্ত্রী।

সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মাসুম বিল্লার স্ত্রী মোছাঃ সাবিনা ইয়াসমিন (২৯)।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের আর্থিক অবস্থা ভালো না থাকায় গত কয়েক বছর ধরে স্বামীসহ স্বপরিবারে আমরা যশোরে ভাড়াবাড়িতে বসবাস করে আসছি।  আমার স্বামী রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করে জীবিকা নির্বাহ করে।  গত ১ আগস্ট বেলা ৩টার দিকে যশোর সংকরপুরে কাজ করা অবস্থায় ৫ থেকে ৬ জন ব্যক্তি নিজেদের সাতক্ষীরার ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার স্বামীকে তুলে নিয়ে আসে।  সে সময় তাদের পরিচয় জানতে চাইলে দুর থেকে একটি কার্ড দেখান এবং এরপরই আমার স্বামীকে বেধড়ক মারপিট করতে থাকে তারা।  সেই থেকে আমার স্বামীর কোন খোঁজ পাচ্ছি না।  পরে কালিগঞ্জ থানা, সাতক্ষীরা ডিবি কার্যালয়, হাসপাতাল এবং জেল খানায় খবর নিয়েছি।  কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।

সাবিনা ইয়াসমিন বলেন, আমার স্বামী যদি অপরাধী হয়ে থাকে তাকে পুলিশ আটক করলে নিয়ম অনুযায়ী আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানোর কথা কিন্তু সেখানেও নেই আবার সাতক্ষীরার ডিবি পুলিশ জানে না, তাহলে আমার স্বামীকে কারা তুলে নিয়ে গেল? আমার জানা মতে আমার স্বামী কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলো না।  বর্তমান বাংলাদেশে কোন আসামীকেই এভাবে গুম করার সুযোগ নেই, তাহলে আমার স্বামীকে কারা নিয়ে গেল।  গত  তিন দিন ধরে তিনি কোথায় আছেন প্রশাসনের কাছে তা জানতে চান তিনি।

তিনি আরো বলেন, বিগত ইউপি নির্বাচনে আমার স্বামী কৃষ্ণনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর পদে নির্বাচন করেছিল।  এটা নিয়ে স্থানীয় প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে বিরোধ ছিলো।  ওই ঘটনার জেরে তাকে এভাবে তুলে নিয়ে গুম করা হল কি না সেটিও ভেবে পাচ্ছি না।  আমি আমার একমাত্র কন্যা সন্তানকে নিয়ে দিশেহারা হায় পড়েছি।  আমার স্বামীই আমাদের পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তি।  গত তিনদিন ধরে বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তাকে না পেয়ে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি।

তিনি ডিবি পুলিশ পরিচয় তুলে নিয়ে আসা স্বামীর সন্ধান পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

ভোরের আকাশ/জাআ

সাতক্ষীরাডিবি পুলিশ

শেয়ার করুন: