শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে বাস-মাহিন্দ্র সংঘর্ষে ৬ জন নিহত, বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে বাস-মাহিন্দ্র সংঘর্ষে ৬ জন নিহত, বাসে আগুন
ময়মনসিংহে বাস-মাহিন্দ্র সংঘর্ষে ৬ জন নিহত, বাসে আগুন

ময়মনসিংহের ফুলপুরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাহিন্দ্র গাড়ির সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ইন্দিরারপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র যাত্রীবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন নারীসহ ছয়জন প্রাণ হারান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।

ফুলপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ লুৎফর রহমান জানান, ছয়জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, বাসের ধাক্কায় মাহিন্দ্রর ছয়জন যাত্রী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা জানান, ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

সংঘর্ষে নিহতময়মনসিংহ

শেয়ার করুন: