শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে রাজীব বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জামালপুরে রাজীব বাসের রুট পারমিট বাতিল ও বাস চলাচল বন্ধের দাবিতে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে স্থানীয়রা। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নান্দিনা রেলস্টেশন ও ছেড়ামাকেট এলাকায় ‘ছাত্র-জনতা’র উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রাজীব বাসকে ঘিরে থাকা কথিত সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান। এ সময় তারা ‘অন্যায়ের বিরুদ্ধে কোনো আপস নয়’ ও ‘সিন্ডিকেট চলতে দেওয়া হবে না, সিন্ডিকেট ভেঙে দিতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন

বাড়ল সয়াবিন তেলের দাম

মানববন্ধন শেষে আয়োজকদের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নান্দিনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় ছাত্র ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজীব বাসের রুট পারমিট বাতিলসহ সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কোনো ধরনের অনিয়ম বা কথিত সিন্ডিকেট মেনে নেওয়া হবে না বলেও ঘোষণা দেন তারা।

আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি অব্যাহত থাকবে।

শেয়ার করুন: