শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিসিকের বর্জ্য অপসারণে ৪২টি ওয়ার্ডের মধ্যে ১৯নং ওয়ার্ড প্রথম

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি পেয়েছে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৯নং ওয়ার্ড। 

সিসিকের আওতাধীন মোট ৪২টি ওয়ার্ডের মধ্যে দ্রুত ও সফলভাবে বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্নতা কার্যক্রমে এই ওয়ার্ডটি প্রথম স্থান অর্জন করার গৌরব লাভ করেছে।

প্রতিযোগিতায় সিসিকের ০৬নং ওয়ার্ড দ্বিতীয় স্থান এবং ১৮নং ওয়ার্ড তৃতীয় স্থান অর্জন করেছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকাল ৩টায় সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ওয়ার্ডগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সিসিকের প্রশাসক এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাই রাফিন সরকার এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল একলিম আবেদীন যৌথভাবে বিজয়ী ওয়ার্ডের সচিব ও সুপারভাইজারদের হাতে এই সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ঈদের বর্জ্য দ্রুত অপসারণ করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। সিসিকের ৪২টি ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী, সচিব ও সুপারভাইজারদের অক্লান্ত পরিশ্রমে আমরা নগরবাসীকে দ্রুত সময়ে একটি পরিচ্ছন্ন শহর উপহার দিতে পেরেছি। এই প্রতিযোগিতামূলক স্বীকৃতি আগামীতে কাজের গতি আরও বাড়িয়ে দেবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের সচিববৃন্দ, সুপারভাইজারবৃন্দ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বশীল উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে তদারকি করায় সংশ্লিষ্ট মনিটরিং কর্তৃপক্ষসহ মাঠপর্যায়ের সকল পরিচ্ছন্নতাকর্মীকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

আরও পড়ুন

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

কোরবানির বর্জ্য অপসারণে প্রথম স্থান অর্জনের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ১৯নং ওয়ার্ডের সচিব মো. মখলিছ মিয়া রনি এই গৌরবময় অর্জন ও পুরস্কারটি ১৯নং ওয়ার্ডের সম্মানিত সর্বস্তরের জনগণকে উৎসর্গ করেছেন। 

তিনি জানান, ওয়ার্ডবাসীর সচেতনতা এবং পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস পরিশ্রমের কারণেই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।

ভোরের আকাশ/ র.ই
 

বর্জ্য অপসারণআব্দুল কাইয়ুম চৌধুরী

শেয়ার করুন: