শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডিমলায় অতিরিক্ত বাস ভাড়া, ৪ পরিবহণকে জরিমানা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জেলার ডিমলা উপজেলায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের দায়ে চার পরিবহণ কোম্পানিকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ জুন) রাতে ডিমলা কেন্দ্রীয় বাস টার্মিনালে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সৃষ্টি পরিবহণ, এনা পরিবহণ, জহুরুল পরিবহণ ও কাজী পরিবহণের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব পরিবহণ ইচ্ছেমতো ভাড়া আদায় করে আসছিল, যা যাত্রীদের ভোগান্তির কারণ ছিল। অভিযানের ফলে স্বস্তি ফিরেছে এবং তারা নিয়মিত তদারকির দাবি জানান।

এ বিষয়ে সহকারী কমিশনার ফারজানা আক্তার বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।’

ভোরের আকাশ/এসএইচ

অতিরিক্ত ভাড়া আদায়জরিমানানীলফামারী

শেয়ার করুন: