শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার ভারতীয় পশু আটক

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২৫, ৬:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার ভারতীয় পশু আটক
ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার ভারতীয় পশু আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন-২৫ বিজিবি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে একজন আসামীসহ ভারতীয় রাজস্থানী তোতাপুরি ছাগল, দুম্বা, ট্রাক ও পিকআপ আটক করেন। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথায় জানায়। 

শুক্রবার (৯ মে) সাড়ে ১১টার দিকে সরাইল ব্যাটালিয়ন-২৫ বিজিবি এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বিজিবি এবং পুলিশ সদস্যের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করে উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান চালায়। 

টাস্কফোর্স অভিযানে একজন আসামীসহ ভারতীয় অবৈধ রাজস্থানী তোতাপুরি ৩২টি ছাগল, ১০টি দুম্বা, ১ টি মাঝারি আকারের ট্রাক এবং ১ টি পিকআপ আটক করে। আটককৃত তোতাপুরি ছাগল, দুম্বা, ট্রাক ও পিকআপের আনুমানিক মূল্য ২,৪৭,০০,০০০ টাকা। আটক মো. ইয়াকুব আলী (২৯), যশোর শার্শা উপজেলার বালন্ডা ইউনিয়নের পোটখালি গ্রামের মো: আহাদ আলীর ছেলে। 

আইনগত ব্যবস্থা নিতে নিকটস্থ থানায় কার্যক্রম শুরু হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,  ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে যে কোনো ধরণের চোরাচালানী যাতে বাংলাদেশে না ঢুকতে পারে- এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন- ২৫ বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: