শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

এস.এম সিপার, পিরোজপুর (নাজিরপুর) প্রতিনিধি

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ৩:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাজিরপুরে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান
নাজিরপুরে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

বিভিন্ন প্রকল্প ও সাবেক উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়ার নামে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ সত্যতা যাচাই করতে পিরোজপুরের নাজিরপুরে উপজেলা (এলজিইডি) কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) পিরোজপুর দুদক সম্মিলিত কার্যালয়ের একটি টিম বেলা সাড়ে ১২ টা দিকে পিরোজপুরের নাজিরপুরে এলজিইডি কার্যালয়ের প্রবেশ করে পরে দুপুর ২টার দিকে বের হয় দুদকের টিম। পিরোজপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন নেতৃত্বে এলজিইডি নির্বাহী প্রকৌশলী এবি এম মাহমুদুল হাসান সাথে সাবেক প্রকৌশলী জাকির হোসেন মিয়া, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার।

দুদক সূত্র জানা যায়, উপজেলা (এলজিইডি) সাবেক প্রকৌশলীর বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির তথ্য সংগ্রহ আসেন দুদক। এসময় তারা প্রকৌশলী জাকিরের অনিয়ম ও দূর্নীতির সত্যতা পান। এসময় তারা অফিসের কম্পিউটার অপারেটর আব্দুস সালাম ২৩ বছর এক কর্মস্থলে ও উপ-সহকারী প্রকৌশলি আব্দুল গাফফার ৮ বছর ধরে চাকরি করছেন। আব্দুস সালাম কখনো তার বদলির জন্য আবেদন করেননি। আর উপ-সহকারী প্রকৌশলি আব্দুল গাফফার বদরির জন্য আবেদন করেননি বরং তার বদলি আদেশ প্রত্যাহার করিয়েছেন।

খোঁজ নিয়ে দেখা গেছে,  উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার দুইটি প্রাইমারি বিদ্যালয়ের কাজ না করিয়ে বিল দিয়ে দেন এক ঠিকাদারকে। বিদ্যালয় দুটি উপজেলার সদর ইউনিয়নের কলতালা গ্রামে একটি অপরটি শ্রীরামকাঠী ইউনিয়নের কাইলানি সরকারি প্রাথমিক। আর ওই স্কুল দুটির টেন্ডার পায় স্বাগতা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস। গত ৫ই আগষ্ট আ'লীগের পতনের পরে ঠিকাদার লাপাত্তা হওয়ায়।

গোপন সূত্রে জানা যায়, বাড়তি বিল পরিষদ করার ঘটনা জানাজানি হলে বর্তমানে উপ-সহকারী প্রকৌশলি গফফার নিজ অর্থয়ানে কাজ চলিয়ে যাওয়ার জন্য স্কুল দুটির কাজের মেয়াদ বাড়িয়েছেন।

অভিযান শেষে পিরোজপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন সাংবাদিকদের জানান,  জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে বিস্তর দূর্নীতি ও অনিয়মের অভিযোগ সত্যতা পাওয়া গেছে। তিনি (জাকির) বর্তমানে সাসপেন্ডে আছেন। তার বিরুদ্ধে তদন্ত চলমান। একই সঙ্গে এই অফিসের কম্পিউটার অপারেটর আব্দুস সালাম ২৩ বছর ও উপ-সহকারী প্রকৌশলি আব্দুল গাফফার ৮ বছর একই কর্মস্থলে আছেন যা বিধিবহির্ভূত। এসময় তিনি আরো বলেন, বিভিন্ন প্রকল্পসহ দু'টি প্রাইমারি স্কুলের কাজ পরিদর্শন করবেন তারা।

এসময় দুদক সহকারী পরিচালক সঙ্গে উপস্থিত ছিলেন উপ-সহকারী কামরুজ্জামান ও পার্থ চন্দ্র পাল। 

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: