শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভাকে এনটিএ’র শুভেচ্ছা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির ১৭ বছরের সংগ্রামকে ম্যান্ডেট দিয়ে বিপুল ব্যবধানে বিজয়ী করেছে। এরই মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা ১৭ই ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছেন। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিষ্ট টিচার্স এসোসিয়েশনের (এনটিএ) এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রীসভার সদস্যবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এনটিএ’র সভাপতি প্রফেসর শেখ মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড মো. নাজমুস সাদাত স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দেশের এই পরিবর্তনমুখী সময়ে নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব জাতির সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। 

আমরা প্রত্যাশা করি, নতুন মন্ত্রিসভা দেশের সার্বিক উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা এবং নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে। এনটিএ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, নতুন সরকারের নেতৃত্বে দেশে গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন এবং মানবাধিকারের সুরক্ষা আরও সুদৃঢ় হবে। 

একইসাথে দেশের বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন সরকার সময়োপযোগী ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বাজার ব্যবস্থাপনায় স্থিতিশীলতা আনার মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার অগ্রাধিকার দেবে বলে আমরা আশা করি।

দীর্ঘদিন ধরে দেশের শিক্ষক সমাজ বিভিন্ন ক্ষেত্রে প্রত্যাশিত গুরুত্ব পায়নি। আমরা আশা করি, নতুন সরকার উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও গণমানুষের প্রত্যাশার প্রতিফলনের মাধ্যমে গঠিত এই নতুন সরকার দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সকল সদস্যের সুস্বাস্থ্য এবং দেশ বিনির্মাণে সফলতা কামনা করছি।

ভোরের আকাশ/ র.ই

 

শুভেচ্ছা ও অভিনন্দনপ্রফেসর শেখ মাহমুদুল হাসান

শেয়ার করুন: