শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পেকুয়ায় খালে গোসলে নেমে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পেকুয়ায় খালে গোসলে নেমে কিশোরের মৃত্যু
পেকুয়ায় খালে গোসলে নেমে কিশোরের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় খালে গোসল করতে নেমে মো. পারভেজ উদ্দিন (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে পেকুয়ার  টইটং ইউনিয়নের সীমান্ত ব্রিজ সংলগ্ন আলিগ্যাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত পারভেজ টইটং ইউনিয়নের আলিগ্যাকাটা এলাকার অটোচালক জাকের হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, পারভেজ বিকেলে তার বন্ধুদের সঙ্গে নিয়ে খালের পাশে ফুটবল খেলছিল।  খেলা শেষে তারা সবাই স্থানীয় নুনিয়ারছরা খালে গোসল করতে নামে।  গোসলের একপর্যায়ে পারভেজ আঘাতপ্রাপ্ত হলে অসুস্থ হয়ে পড়েন।  তার সহপাঠীরা অনেকটা তাকে অচেতন অবস্থায় খাল থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ভোরের আকাশ/জাআ

কিশোরের মৃত্যু

শেয়ার করুন: