শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের দাফন সম্পন্ন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের নিচে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ নিহত পাঁচজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে দিকে গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। যোহর নামাজের পর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি পাঁচটি কবরে চিরনিদ্রায় শায়িত করা হবে।

নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার নিজপাড়া গ্রামের হামিদুজ্জামানের স্ত্রী নার্গিস আক্তার (৪২), তার ছেলে নিরব (১২) ও তার বড় ছেলের শাশুড়ি দোলা বেগম (৪৫) এবং একই গ্রামের রিপা (২২) ও সুলতান (৩২)।

স্বজনের জানান, গত তিন দিন আগে বড় ছেলে নাঈমের বিয়ে দেন পোশাক শ্রমিক নার্গিস আক্তার। শুক্রবার সকাল ১০টার দিকে ছোট ছেলে নীরব ও বড় ছেলে নাঈমের শাশুড়িসহ পোশাক কারখানার কাজে যোগ দিতে ঢাকায় রওনা হন নার্গিস। 

তাদের সঙ্গে ছিলেন প্রতিবেশি একই গ্রামের বাসিন্দা পোশাক শ্রমিক সুলতান ও রিপা। পথে টাঙ্গাইলের কালিহাতি এলাকায় বাসের তেল ফুরিয়ে গেলে চালক ও তার সহকারী তেল আনতে যায়। এ সময় বাস থেকে নেমে রেল লাইনে বসেন ওই ৫ জন। হঠাৎ দ্রুতগতির ট্রেন আসলে কাটা পড়ে ঘটনাস্থালেই ওই পাঁচজন প্রাণ হারান।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাদত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা রাতেই টাঙ্গাইলে ছুটে যান এবং সকালেই মরদেহ নিয়ে বাড়িতে ফেরেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, যোহরের নামাজের পর জানাজা শেষে একই কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।

ভোরের আকাশ/ র.ই


 

দাফন সম্পন্নমো. শাহাদত হোসেন

শেয়ার করুন: