শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহেশখালীতে বজ্রপাতে চিংড়িঘের শ্রমিকের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

আশ্বিনের গুটি গুটি বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতে  কক্সবাজারের মহেশখালীর চিংড়িঘের শ্রমিক সুমন নামক যুবকের মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের মাতম।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫ঘটিকার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া এলাকার পশ্চিমে বৃষ্টির সাথে হঠাৎ ব্রজপাতে চিংড়িঘের শ্রমিক সুমন(২৫) নামক যুবক আহত হয়। সহপাঠিরা সেখান থেকে উদ্ধার করে তাকে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাঃ তমা সেন মৃত ঘোষণা করেন। সুমন ওই এলাকার মঞ্জুর আলমের দ্বিতীয় সন্তান।

স্থানীয়ারা জানান, সুমন উপজেলা কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী মাইজপাড়ার পশ্চিমে নয়াকাটা ঘোনা নামে চিংড়ী ঘেরে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। আজ হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হয়, তখন তিনি চিংড়ী ঘেরের বাসা থেকে বের হতেই বজ্রপাত সংস্পর্শ হয়ে আহত হয়। পরে সেখান থেকে অন্যান্য শ্রমিকেরা দ্রুত চিকিৎসার জন্য নিয়ে এসে ইউনুসখালী বাজারে পল্লী কাছে নেয়ে গেলে, সেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। এরপর তারা চকরিয়া বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালারমারছড়া  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু আহমেদ জানান- বজ্রপাতে একজনের মৃত্যুর খবর শোনেন এবং উপরের মহলের নিকট জানিয়েছেন।

ভোরের আকাশ/মো.আ.

কক্সবাজারশ্রমিকবজ্রপাতে মৃত্যু

শেয়ার করুন: