জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীপুরে উপজেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
গাজীপুরের শ্রীপুরে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করছে উপজেলা বিএনপি।
শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির আয়োজনে পৌর শহরের টেংরা রাস্তার মোড়ে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থেকে। পরে বেলা সাড়ে চারটায় র্যালি শুরু হয়।
র্যালিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন ও ব্যানার নিয়ে অংশ নেন নেতাকর্মীরা। র্যালিটি পৌর শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে রেলগেইট এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ন আহ্বায়ক এবং গাজীপুর-৩ আসনের ধানেরশীষে মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
মিছিল শেষে শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/এসএইচ