শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাণীনগরে শিক্ষকের গোয়াল ঘরের তালা কেটে ৫ গরু চুরি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ৩:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নওগাঁর রাণীনগরে শিক্ষকের গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার দিনগত রাতে উপজেলার একডালা গ্রামের মৃত মসলেম উদ্দীনের ছেলে শিক্ষক লুৎফর রহমানের গোয়াল ঘরের তালা কেটে এই চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ।

গরুর মালিক শিক্ষক লুৎফর রহমান জানান, রোববার সন্ধায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে তার এবং ভাই-ভাতিজাসহ মোট ৭টি গরু গোয়াল ঘরে রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। এরপর সোমবার ফজরের নামাজ শেষে গোয়াল ঘরে গিয়ে দেখতে পান তালা কেটে ৭টির মধ্যে মোট ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। ৫টি গরুর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা হবে বলে জানিয়েছেন শিক্ষক লুৎফর রহমান।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন,এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং চোরাই গরু উদ্ধারসহ চুরির সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভোরের আকাশ/জাআ

রাণীনগরগরু চুরি

শেয়ার করুন: