দেবিদ্বারে অসহায় ও কর্মহীন নারী পুরুষের কর্মসংস্থানের উপকরণ বিতরণ

সোমবার কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে দেবিদ্বার উপজেলা ও পৌরসভার অসহায় ও কর্মহীন নারী পুরুষের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন ও রিক্সা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ মোস্তাক মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব গোলাম মোহাম্মদ জাকারিয়া, দেবিদ্বারের উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/ এনউব