শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধ্যনগরে অনুমতি ছাড়া মাটি কাটায় দুইজনের জেল-জরিমানা

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সরকারি অনুমতি ছাড়া কৃষিজমির মাটির উপরিস্তর কর্তনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী এ দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন মধ্যনগর উপজেলার চামরদানী গ্রামের উজ্জ্বল মিয়া ও জিয়াউর রহমান।

আদালত উজ্জ্বল মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অপরদিকে জিয়াউর রহমানকে ১০ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই কৃষিজমির মাটির উপরিস্তর কেটে পরিবেশের ভারসাম্য ও জমির উর্বরতা নষ্ট করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

মধ্যনগর উপজেলা দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, ভূমি সংক্রান্ত যেকোনো অবৈধ কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় অপরাধ।

জনস্বার্থে সবাইকে ভূমি আইন সম্পর্কে সচেতন থাকা এবং আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

পাশাপাশি এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ভোরের আকাশ/নি. ব

জরিমানা

শেয়ার করুন: