শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মসজিদের পুকুর থেকে যুবতীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ৭:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় একটি মসজিদের পুকুর থেকে শাহেনা বেগম (২২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহেনা বেগম মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়া গ্রামের মৃত আবুল কাসেমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী মসজিদের পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। বিকেলে পুলিশ তাঁর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) ফরিদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাহেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং পুকুরে নেমে আর উঠতে পারেননি। এ ঘটনায় একটি সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

মরদেহ উদ্ধারচকরিয়া

শেয়ার করুন: