শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

রুয়েট প্রশাসনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ৮:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসনের পক্ষ থেকে অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসহ উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) জুম্মার নামাজের পর রাজশাহীর স্থানীয় একটি এতিমখানার ৬০ জন শিক্ষার্থীদের মঝে শিক্ষা উপকরণসহ উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

শিক্ষাসামগ্রীসহ খাবার বিতরণ শেষে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের সামগ্রিক উন্নয়নে সমাজের সবাইকে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে গেলে সমাজের পিছিয়ে পড়া শিশুদেরকেও শিক্ষার আলোয় আলোকিত করতে হবে।

আরও পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

রুয়েট প্রশাসনের পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, সিএমই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. বদিউল ইসলাম ও ছাত্র কল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী সাইফ।

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রুয়েটের কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী সহ স্থানীয় মুসল্লিবৃন্দ।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: