শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে নিহত সাংবাদিক তুহিনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

উওম দাস, কাপাসিয়া গাজীপুর

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে নিহত সাংবাদিক তুহিনের রুহের  মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
গাজীপুরে নিহত সাংবাদিক তুহিনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় চিহ্নিত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত নির্ভীক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণ  সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ বাসন  থানা সংলগ্ন সংগঠনের প্রধান কার্য্যালয়ে এ  স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক আল-আমীন দেওয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন কামালের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক আবুল হোসেন, আসন্ন কার্য্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুল হুদা লিটন, সহকারী কমিশনার অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজী, এম আক্তারুজ্জামান, সাবেক সহ সভাপতি মো: ইব্রাহিম খলিল, যুগ্ম সম্পাদক  বেলায়েত হোসেন শামীম, শহীদুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ নূরী, আহবায়ক কমিটির সদস্য জসীমউদ্দিন প্রধান,  সাংবাদিক ঐক্য পরিষদ সাবেক দপ্তর সম্পাদক মো: নাছির উদ্দীন নাছির,  সংগঠনের সদস্য  লোকমান হোসেন পনির, হাজী সাইফুল ইসলাম, পারভেজ মিয়া প্রমূখ। 
আলোচনা শেষে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সাংবাদিক আল-আমীন দেওয়ান।
অনুষ্ঠানে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ  বিভিন্ন উপজেলার সদস্যগণ উপস্থিত ছিলেন। 
 

ভোরের আকাশ/হ.র

দোয়া মাহফিল

শেয়ার করুন: