শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ৫ আগস্ট ২০২৫, ৯:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি হওয়া মধ্যরাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। রাঙামাটির নিন্মাঞ্চলের কয়েকশো একর ফসলি জমি ও স্থানীয় বাসিন্দারা পানিবন্দি হওয়ায় পরিস্থিতির উন্নয়নের জন্য বাঁধের ১৬টি জলকপাট খুলে দেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে।

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত সোয়া বারোটার সময় এই পদক্ষেপ গ্রহণ করা হয় বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি জানান, সোমবার দিবাগত রাত ১২ টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.০৫ অতিক্রম করায় মঙ্গলবার রাত ১২টা ২ মিনিটে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দিয়েছি। এতে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ হতে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

অপরদিকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ ইউনিটে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে প্রতি সেকেন্ডে আরও ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হচ্ছে।

অতিরিক্ত পানির প্রবাহ নিয়ে ভাটি অঞ্চলের মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ প্রদান করেছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।

উল্লেখ্য, কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সম্প্রতি হ্রদের পানি বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

ভোরের আকাশ/এসএইচ

কাপ্তাই বাঁধজলকপাটরাঙামাটি

শেয়ার করুন: