মাদারীপুরে চ্যাম্পিয়ন প্যারেন্টস ক্যাম্পেইন ও সম্মাননা প্রদান

মাদারীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘চ্যাম্পিয়ন প্যারেন্টস ক্যাম্পেইন’ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে রাইটস যশোরের আয়োজনে এবং উইনরক ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এফএসটিআইপি (FSTIP) প্রোগ্রামের অধীনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার মোঃ বায়জীদ মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম মুনসী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, প্রজ্ঞা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক রেজাউল হক রেজা, আসক ফাউন্ডেশনের সভাপতি শরীফ মো: ফায়েজুল কবীর এবং মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রতিকূলতা জয় করে সন্তানদের শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ ও মানবপাচারের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখায় মোট ১১ জন অভিভাবককে ‘চ্যাম্পিয়ন প্যারেন্টস’ সম্মাননা প্রদান করা হয়। যার মধ্যে সদর উপজেলার ৫ জন, ডাসার উপজেলার ৪ জন এবং রাজৈর উপজেলার ২ জন অভিভাবক রয়েছেন। বক্তারা তাদের এই অদম্য লড়াইয়ের প্রশংসা করেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
ভোরের আকাশ/এসএইচ