শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদক ও সন্ত্রাস নির্মূলে শিবচরে জিরো টলারেন্স ঘোষণা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ৫:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মাদারীপুরের শিবচরে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে সরকার এবং পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিয়মিত অভিযান চলছে এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার (১৩ আগস্ট) সকালে শিবচরের নন্দকুমার মডেল ইনস্টিটিউশন পরিদর্শনকালে তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

এর আগে তিনি সংক্ষিপ্ত সফরে শিবচর থানা পরিদর্শন করেন। থানায় পৌঁছালে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র পরীক্ষা করেন এবং অফিসার ও ফোর্সদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্রাগার ঘুরে দেখেন এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এছাড়া তিনি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন করে আগত সেবা প্রার্থীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় তিনি থানায় একটি মাল্টা গাছের চারা রোপণ করেন।

পরে ডিআইজি শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন পরিদর্শন করেন। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা পুরো সফরজুড়ে তাঁর সঙ্গে ছিলেন।

ভোরের আকাশ/জাআ

শিবচরজিরো টলারেন্স নীতিমাদক ও সন্ত্রাস নির্মূল

শেয়ার করুন: