শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২৫, ৯:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

চুয়াডাঙ্গার সদর উপজেলার কবিখালী গ্রামে বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক রাসেল হোসেন (২১) নিহত হয়েছেন। আহত হয়েছেন তারই বন্ধু মোটরসাইকেল আরোহী শাকিল হোসেন (২১)।
শুক্রবার রাত ৮টার দিকে কবিখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালী গ্রামের বিল্লাল আলীর ছেলে। আহত শাকিল একই এলাকার আছের আলী জোয়ার্দ্দারের ছেলে। নিহত রাসেল আলমডাঙ্গা নিগার সিদ্দিক ডিগ্রী কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

আহত শাকিল জানান, মোটরসাইকেলযোগে দুইজন চা পান করার উদ্দেশ্যে কাথুলী বাজারে যাচ্ছিল। এ সময় পথের মধ্যে একটি বাইসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, রাসেলের মাথায় গুরুতর আঘাত হয়েছিল। হাসপাতালে আসার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: