শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ৯:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীর ডিগ্রি কলেজে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার (১২ মার্চ) ফরম পূরণ করতে কলেজে গেলে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০ থেকে ১১ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। অথচ অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফরম পূরণের নির্ধারিত ফি ৪ হাজার ১৭৫ টাকা বলে জানা গেছে। নির্ধারিত ফি’র তুলনায় কয়েক হাজার টাকা বেশি নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা নেওয়া হলেও এ বিষয়ে স্পষ্ট কোনো লিখিত হিসাব বা ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। ফলে বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে, কেন্দ্র ফি, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন আনুষঙ্গিক খরচ যুক্ত করেই এই অর্থ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে কলেজের শিক্ষার্থী রনি ইসলাম বলেন,'আমাদের কাছে ৪ হাজার ১৭৫ টাকার স্লিপ দিলেও নিচ্ছে ১১ হাজার টাকা। অতিরিক্ত টাকার কোন ছাড় দিচ্ছে না।' আরেক শিক্ষার্থী হালিমা আক্তার বলেন,'আমার কাছে প্রথমে ১৪ হাজার টাকা চাওয়া হয়।পরে অনেক রিকুয়েষ্ট করার পর ৪ হাজার ছাড় দিয়ে ১০ হাজার টাকা দিতে বলে।'

এ বিষয়ে পাঁচপীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অজয় কুমার সরকার ব‌লেন,'কোন অ‌তি‌রিক্ত ফি নেয়া হ‌চ্ছে না। বরং ৩-৪ হাজার টাকা ছাড় দেওয়া হ‌চ্ছে। তা‌দের দাবী আ‌রো ছার দি‌তে হ‌বে। এটা এম‌পিও ভুক্ত নয়। শিক্ষক‌দের বেতন বাকী ক‌য়েক মা‌সের।'

উলিপুর ‌শিক্ষা কর্মকর্তার আবু সাঈদ মো. ওয়া‌হিদকে এ বিষয়ে জানতে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ব‌লেন, 'এ বিষ‌য়ে কোন অ‌ভি‌যোগ পাই‌নি। অ‌ভি‌যোগ পে‌লে তদন্ত ক‌রে ব্যবস্থা নেয়া হ‌বে।'

ভোরের আকাশ/ র.ই


 

অনিয়মের অভিযোগরনি ইসলাম

শেয়ার করুন: