শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় ব্যবসায়ী হত্যার আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৫:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

কুমিল্লার বুড়িচংয়ে ব্যবসায়িক বিরোধের জেরে সংঘটিত এনামুল হক হত্যা মামলার এক পলাতক আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৯ এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এবং সিপিসি-২ শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার গোকর্ণঘাট এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি মো. কামালকে (৪০) গ্রেপ্তার করে। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মৃত আবু জাফরের ছেলে।

র‌্যাব জানায়, নিহত এনামুল হক (২৯) কুমিল্লা কোতোয়ালি থানার উত্তর মাঝিগাছা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি অভিযুক্তদের সঙ্গে যৌথভাবে গরুর ব্যবসা করতেন। ব্যবসায়িক বিরোধের জেরে অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দিয়ে আসছিল।

অভিযোগ রয়েছে, গত ১৩ মে ২০২৬ সকাল ১০টার দিকে বুড়িচং উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি টিনশেড ঘরে এনামুল হককে নিয়ে তার হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়; এতে তিনি গুরুতর দগ্ধ হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকায় ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মে ভোরে তিনি মারা যান।

আরও পড়ুন

আইসিসি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডে সেরা ব্রাজিল-জাপান-নাইজেরিয়াসহ ৬ দেশ

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পলাতক আসামি মো. কামালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯।

ভোরের আকাশ/র.ই

মো. কামাল

শেয়ার করুন: