শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জ আদালতের কর্মচারীদের কর্মবিরতি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৬ মে ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জ আদালতের কর্মচারীদের কর্মবিরতি
মানিকগঞ্জ আদালতের কর্মচারীদের কর্মবিরতি

বাংলাদেশ বিচার বিভাগীয় কমর্চারী এসোসিয়েশন, মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলা আদালত প্রাঙ্গণে কর্মবিরতি পালন করেছেন। 

অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলে ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভূক্ত করে বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক যোগ্যতা ও জেষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতীর সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবি জানানো হয়। 

কর্মবিরতি পালনকালে এক সভায় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা জজ আদালতের স্টেনোগ্রাফার মো. সুজন শিকদার, আল্ মামুন হোসেন, নাজির মো. আব্দুল কাদের মোল্লা, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার মো. জিয়াউল হক, মো. মশিউর রহমান, নাজির মোঃ সামছুল কবীর, তুলনা সহকারী মো. মসিউর রহমান খান, রেকর্ডকিপার মো. আলাউদ্দিন মিয়া, জেলা জজ আদালত সেরেস্তাদার মো. আনিস মিয়া, বেঞ্চ সহকারী মো. রাকিবুল ইসলাম প্রমুখ। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: