শ্রীপুরে বিকাশ কর্মকর্তাকে গুলি করে তিন কোটি টাকা লুট

গাজীপুরের শ্রীপুরে বিকাশের কেশ ম্যানেজারকে গুলি করে দুই বস্তা টাকা ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত দুবৃত্তরা। এসময় দুর্বৃত্তদের হামলায় সাথে থাকা অপর দুই কর্মকর্তা ও গাড়িচালক গুরুত্বর আহত হয়েছে।
আশংকাজনক অবস্থায় গুলিবিদ্ধ বিকাশ মেনেজার হিমেলকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন অহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায়।
গুলিবিদ্ধ হিমেল (৩৫)মাওনা বিকাশের ক্যাশ ম্যানেজার। অপর আহতরা হলেন ভালুকা এন্টারপ্রাইজ শ্রীপুরের ডিজিএম মো. ফাহাদ হোসেন (৩০), মাওনা বিকাশের সুপার ভাইজার রিফাত (২০) ও গাড়ির চালক লাল মিয়া(২৫)।
হামলার শিকার বিকাশ কর্মিরা জানান, নরসিংদীর বিভিন্ন বিকাশ এজেন্টদের নিকট থেকে চারবকোটি টাকা সংগ্রহ করেন। তিনটি বস্তায় চার কোটি টাকা ভরে প্রাইভেট কার নম্বর ঢাকা মেট্রো-গ ৩৫-০৭০১ যোগে তিন কর্মকর্তা মাওনার উদ্দেশ্যে নরসিংদী থেকে রওনা করেন। তাদের বহন করা গাড়িটি শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর গ্রামের বন বেষ্টিত এলাকায় পৌছা মাত্রই ১৫ থেকে ২০টি মোটর সাইকেল দিয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গাড়ির গতিরোধ করে।
দুর্বৃত্তরা গাড়ির কাঁচ ভেঙ্গে গাড়িতে থাকা কেশ ম্যনেজার হিমেলের পেটে গুলি করে। টানাহেঁছড়া গাড়ি থেকে নামিয়ে বিকাশের অপর দু’কর্মকর্তা ও গাড়ির চালককে বেধড়ক মারপিট করে। পড়ে দুর্বৃত্তরা গাড়ির পেছনের ঢালার ভেতরে থাকা টাকা ভর্তি দু’টি বস্তা নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনিয়ে নেয়া টাকর পরিমান আড়াই থেকে তিন কোটি হতে পারে। স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক সরকার জানান, আহত অবস্থায় চার ব্যক্তি হাসপাতালে আসেন। এদের মধ্যে একজনের পেটে গুলি বিদ্ধের ক্ষত রয়েছে। তাকে জরুরি ভিত্তিতে হাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের এখানে চিকিৎসা দেয়া হয়েছে। হামলার আহতদের সাথে কোন নিরাপত্তা ব্যবস্থা ছিলোনা।
এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম জানান, বিষয়টি বিকাশের পক্ষ থেকে থানা কিংবা ৯৯৯ ফোনকরে জানানো হয়নি। চারকোটি টাকা বহনের জন্য বিকাশের পক্ষ থেকে পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়নি। বিষয়টি জেনে ঘটনাস্থলে যাচ্ছি। খোঁজ খবরনিয়ে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।
ভোরের আকাশ/আ.র