ভূমিসেবা মেলা
টাঙ্গাইলে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" স্লোগানে সারা দেশের মতো টাঙ্গাইলেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভুমিসেবা মেলার ২০২৬।
মঙ্গলবার সকালে তেজগাঁও ভুমি ভবন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
কেন্দ্রীয় উদ্বোধনের পর জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভুমিসেবা মেলার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ লায়লা আঞ্জুমান বানু, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে প্রমুখ।
আয়োজকরা জানান, আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন এই মেলা চলবে। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমি সেবা পৌঁছে দিতে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিসেবা মেলাার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া ভূমিসেবার উন্নয়নে মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বসহ কাজ করছে সরকার। এরই মধ্যে ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন, নাগরিকদের অনলাইনে ফি লেনদেন, হটলাইন নম্বরে সেবা, ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের আন্তঃসংযোগ, ডিজিটালাইজড ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু ও ভূমি আইনের সংস্কার করা হয়েছে।
তারা আরও বলেন, ‘ভূমিসেবা মেলা চলাকালীন সেবাপ্রত্যাশীগণ সরাসরি ই-নামজারি আবেদন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ডিজিটাল ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা পাবেন।
ভোরের আকাশ/এনউব