সিদ্ধিরগঞ্জে ২২ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা মাদক, ধর্ষন, চুরিসহ অন্যান্য মামলার আসামি।
গ্রেপ্তারকৃতরা হলেন, জাবেদ আলী ওরফে জয়দেব (৫৫), আব্দুল আহাদ (৩৮), কামরুন্নাহার ওরফে বানু (৪৫), সাকিব হোসেন খান (২৫), তাওহীদুল ইসলাম (২৪), ইয়ার হোসেন (৪০), আবু সিদ্দিক (৫৫), শাকিল মিয়া (২৫), ওসমান গনি (২৯), সাগর (১৯), হানিফ (৩৫), জাকির (৪২), রোম বেগম (৪৫), জাহিদ (২০), কাউছার (২০), ইছাহাক মিয়া (৩২), হুমায়ূন কবির (৩৫), রাকিব মিয়া (২৮), মিলন সরদার (৩৩), আবির (২১), রিফাত (২৩) এবং রুহুল আমিন ওরফে নুরুল আমিন রুহল (৫০)।
এর আগে শনিবার (১৪ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (১৫ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ২২২ পুরিয়া হেরোইন এবং ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ধর্ষণ ও চুরির মামলার আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই