শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ১৩ জেলে উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীর পশ্চিম গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া একটি ফিশিং বোট থেকে ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে মহেশখালী উপকূল থেকে পশ্চিম গভীর সমুদ্রে অবস্থানকালে “এফ বি আল্লাহর দান-২” নামের একটি ফিশিং বোট ডাকাতির শিকার হয়। এ সময় ডাকাতদল বোটে থাকা মাছ, জাল, খাবারসহ প্রয়োজনীয় সকল সরঞ্জাম লুট করে নিয়ে যায় এবং বোটটি সমুদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বিষয়টি বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করা হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালীর একটি উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। 

এ সময় গুরুতর আহত দুই জেলেকে উন্নত চিকিৎসার জন্য বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয় এবং ফিশিং বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, উপকূল ও গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার ও নিরাপত্তামূলক অভিযান অব্যাহত রাখবে।

ভোরের আকাশ/এসএইচ
 

মহেশখালী

শেয়ার করুন: