শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় শেষ হলো সেইলর প্রেজেন্টস ‘লাল সবুজের বিজয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট’

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

মহান বিজয় দিবস উপলক্ষে খুলনায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল এই বছরের অন্যতম বড় মেগা ইভেন্ট সেইলর প্রেজেন্টস ‘লাল সবুজের বিজয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’। নগরীর জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন খসরু ও পলক জুটি। তিন দিনব্যাপী চলা এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন জনউদ্যোগ যুব সেলের আহবায়ক জয় বৈদ্য।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি এমন একটি সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সেইলর বিডি-এর খুলনা ইনচার্জ সৈয়দ রাসেদ, চ্যানেল আই-এর বিভাগীয় প্রতিনিধি ও ভয়েস অব টাইগারের পরিচালক সুনিল দাস, মোহনা টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি শহিদুল হাসান, জনউদ্যোগ খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন এবং ইভেন্টের ফুড পার্টনার ‘সেই-স্বাদ’-এর স্বত্বাধিকারী সালমান শিকদার। সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া ফাইনাল ম্যাচে দর্শকদের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খেলা পরিচালিত হয়। খেলায় রানারআপ হওয়ার কৃতিত্ব দেখান রিফাত ও গালিব জুটি। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।

আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে এই টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই ছিল মূল লক্ষ্য। ভবিষ্যতেও খুলনায় এ ধরনের বৃহৎ ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

ভোরের আকাশ/এসএইচ

খুলনা

শেয়ার করুন: