শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেঘনার ভাঙনরোধে আগামী অর্থবছরে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে : পানিসম্পদ মন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ৩:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মেঘনার ভাঙনরোধে আগামী অর্থবছরে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে : পানিসম্পদ মন্ত্রী
মেঘনার ভাঙনরোধে আগামী অর্থবছরে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে : পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী অর্থবছরে নোয়াখালীর উপকূলীয় এলাকায় মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, এ অঞ্চলের মানুষ সবসময় ভাঙন, প্লাবন ও বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে বসবাস করে আসছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে আসন্ন বর্ষা মৌসুমের আগেই জরুরি ভিত্তিতে ভাঙন রোধের কাজ শুরু করা হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কাটাখালি ঘাটে নদীভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হাতিয়া, উড়িরচর, স্বর্ণদ্বীপ ও ভাসানচরসহ নদীভাঙন কবলিত এলাকাগুলোতে সরকারের বিশেষ নজর রয়েছে। এসব এলাকায় একাধিক প্রকল্পও চলমান রয়েছে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের যে প্রত্যাশা — স্থায়ীভাবে ভাঙন রোধ — সেই কাজও করা হবে। যেসব এলাকায় সবচেয়ে বেশি জরুরি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী কাজ করা হবে বলে জানান তিনি। স্টাডি রিপোর্ট চূড়ান্ত হওয়ার পর আগামী অর্থবছরেই এসব কাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে বলেও জানান মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন উর রশিদ আজাদ, সদস্য শহীদুল ইসলাম কিরণ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, যুবদল নেতা ও চেয়ারম্যান প্রার্থী বশির আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ, ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল।

ভোরের আকাশ/ইউএম

পানিসম্পদ মন্ত্রী

শেয়ার করুন: