শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তালাকের পরও রেহাই নেই তরুণার, হামলা-লুট ও চেক মামলার অভিযোগ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চুয়াডাঙ্গার জীবননগরে দীর্ঘদিনের দাম্পত্য নির্যাতন থেকে মুক্তি পেতে তালাক নেওয়ার পরও রেহাই মিলছে না তরুণার। সাবেক স্বামী ও তার স্বজনদের বিরুদ্ধে হামলা, আমবাগান কেটে দেওয়া, ঘরে ঢুকে টাকা ও মালামাল লুট এবং চেক নিয়ে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ করেছেন তরুণার অসহায় বিধবা মা। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি।

তরুণার বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি গ্রামে। তার বাবা মৃত আব্দুল কালাম কালু। প্রায় ১০-১১ বছর আগে একই গ্রামের জমশের আলীর ছেলে সোহেলের সঙ্গে পারিবারিকভাবে তরুণার বিয়ে হয়। বর্তমানে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তরুণার মায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই সোহেল তার মেয়ের সঙ্গে অমানবিক আচরণ ও নির্যাতন করতেন। সন্তান হওয়ার পরও নির্যাতনের মাত্রা কমেনি। প্রায় নয় বছর নানা কষ্ট সহ্য করার পর শেষ পর্যন্ত মেয়ের সংসার ভেঙে দিতে বাধ্য হন তারা।

তালাকের পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ করেন তরুণার মা। তার দাবি, সোহেল তাদের প্রায় দেড় বিঘা আমবাগান কেটে দেন। বিষয়টি জানাজানি হলে তিনি পালিয়ে যান। এরপর নিরাপত্তাহীনতায় তারা জীবননগরের বিভিন্ন এলাকায় ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন।

এর কিছুদিন পর তরুণার মায়ের অভিযোগ, তারা বাড়িতে না থাকার সুযোগে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ ৭৫ হাজার টাকা, বিক্রির জন্য রাখা শাড়ি, কাপড়, থ্রি-পিসসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে তার বড় মেয়ের জামাইয়ের দুটি ব্যাংকের স্বাক্ষর করা চেকবইও নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় চুয়াডাঙ্গা আদালতে লিখিত অভিযোগ করেছেন তরুণার পরিবার। পরে সোহেলের বড় ভাইসহ স্থানীয় কয়েকজন বিষয়টি নিয়ে সালিশ-বৈঠক করেন এবং চেকবই ও অন্যান্য মালামাল ফেরত দেওয়ার কথা বলা হলেও সোহেল আত্মগোপনে থাকায় তা কার্যকর হয়নি বলে দাবি পরিবারের।

তরুণার মায়ের আরও অভিযোগ, পরে তাদের অগোচরে ওই চেক ব্যবহার করে তার জামাইসহ দুজনের বিরুদ্ধে প্রায় ১৮ লাখ টাকার মামলা করা হয়েছে। পরিবারের দাবি, তারা কোনো অন্যায় করেননি। মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার আহ্বান জানিয়েছেন তারা।

এর আগে তরুণার ওপর হামলারও অভিযোগ রয়েছে। পরিবারের দাবি, একপর্যায়ে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তরুণাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে মৃত ভেবে হামলাকারী পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় এবং মাথায় ছয়টি সেলাই লাগে। এ ঘটনায় জীবননগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে পরিবার।

সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তরুণার বিধবা মা। প্রায় ১১ বছর আগে স্বামীকে হারানোর পর দুই মেয়েকে নিয়ে কষ্টে সংসার চালিয়ে আসছেন তিনি।

মেয়ের সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেননি। এখন একদিকে মেয়ের ওপর হামলার আতঙ্ক, অন্যদিকে মামলা ও আর্থিক ক্ষতির চাপ—সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তার।

আরও পড়ুন

খুলনায় পরিবেশবাদী সংগঠন আর্ন’র আত্মপ্রকাশ

কান্নাজড়িত কণ্ঠে তরুণার মা বলেন, “স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করে মেয়েদের বড় করেছি। মেয়ের সংসারও টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু এত নির্যাতন সহ্য করার পর বাধ্য হয়ে তালাক নিতে হয়েছে। এখন তালাকের পরও আমরা নিরাপদে থাকতে পারছি না। আমরা প্রতিশোধ চাই না, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

পরিবারটির দাবি, হামলা, বাগান কাটার ঘটনা, ঘরে প্রবেশ করে টাকা ও মালামাল নেওয়া এবং চেক সংক্রান্ত মামলার বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অসহায় পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: