শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক উদ্ধার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশ : ৪ মে ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক উদ্ধার
সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক উদ্ধার

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক উদ্ধার করা হয়েছে। তবে উক্ত অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

শুক্রবার (২ মে) রাত আনুমানিক ১১:৪০ মিনিটে সেনাবাহিনীর ১৭ এফআইও ইউনিটের গোয়েন্দা সৈনিকের তথ্যের ভিত্তিতে উপজেলার চিকনাগোল এলাকায় অভিযান চালায়।

অভিযানে জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পে দায়িত্বরত ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক দল পশ্চিম ঠাকুরের মাটি এলাকায় একটি সিভিল বাড়ীতে তল্লাশি চালিয়ে ১০টি বস্তা উদ্ধার করে।

উদ্ধারকৃত বস্তা সমুহে আনুমানিক ৫০-৬০ কার্টন ভারতীয় কসমেটিক ছিলো। যার মধ্যে ৩ হাজার ২শত ৮৮ পিছ ভারতীয় ব্রান্ডের ভিটক্রিম ও ৪ হাজার ৩ শত ২০ পিস স্কিন শাইন ক্রিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কসমেটিক সমূহের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লক্ষ ৪২ হাজার টাকা সমপরিমাণ।

সেনাক্যাম্প সূত্রে আরো জানানো হয়, উদ্ধার করা ভারতীয়  চোরাই কসমেটিক সমুহ শনিবার (৩ মে) দুপুর ২টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র নিকট হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: