শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীবাড়ি

বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা দিঘীরপাড় এলাকায় বিএনপি দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের দিঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিঘিরপাড় বাজার থেকে বিএনপি নেতা শামীম মোল্লার সমর্থকরা মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদের পক্ষে মিছিল নিয়ে কামারখাড়া এলাকায় গেলে একই প্রার্থীর সমর্থক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার বেপারি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এর জের ধরে দুপুর ১টায় পুনরায় সংঘর্ষে জড়ায় স্থানীয় খান ও মোল্লা বংশের বিএনপি সমর্থক দুই গ্রুপ। এসময় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে কয়েক শতাধিক লোকজন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দফার সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পরবর্তীতে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দিঘিরপাড় বাজার এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয়রা জানালেও তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে দুইজন আহতদের নাম পরিচয় পাওয়া গেছে এরা হলেন ফেরদৌস অপরজন নজরুল মোল্লা।

এ ব্যাপারে আহত ফেরদৌস বলেন, আমরা মুন্সীগঞ্জ দুই আসনের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল সালাম এর পক্ষ হতে দিঘীর পার বাজারে এলাকায় মিছিল করছিলাম। এ সময় শুধু আব্দুস সালাম ভাইয়ের নামে স্লোগান দিতে বলা হয়। স্থানীয় শামীম মোল্লার কাছের লোক নজরুল মোল্লা তার ও শামীম মোল্লার পক্ষ হতে ধানের শীষের স্লোগান দিতে বলায় এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সময় নজরুল মোল্লা লোকজন নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়। খবর পেয়ে দিঘিরপাড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি মনিরুল হক ডাবলু বলেন, দিঘীরপাড় বাজারে দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কেউ আহত হয়েছে কি না এখনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/র.ই
 

সংঘর্ষবিএনপিমনিরুল হক ডাবলু

শেয়ার করুন: