শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাম্য

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২৫, ৯:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাম্য
মা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাম্য

সিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)।

বুধবার রাত সোয়া ১০টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সড়াতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা শেষে সরাতৈল জান্নাতুল বাকি কবরস্তানে মা ও দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।

জানাজা নামাজে সিরাজগঞ্জ জেলা  বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, বেলকুচি জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল সহ বিএনপি-জামায়াতের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা থেকে বুধবার রাত ৭ টার দিকে সাম্যর লাশ সরাতৈল গ্রামে নিজ বাড়িতে পৌছলে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। শোকে স্তব্ধ হয়ে পড়েন সরাতৈল গ্রাম। সাম্যকে দেখতে দুর দুরন্ত থেকে মানুষ আসে তাকে এক নজর দেখতে। নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য বেলকুচি উপজেলার সরাতৈল গ্রামের ফরহাদ সরদারের ছেলে।

মঙ্গলবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সাম্য। এ সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: