শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পুলিশের হাতে আটক

১ মাসের সাজা এড়াতে ১১ বছর পলাতক

হুমায়ূন কবির, মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ১ মাসের সাজা এড়াতে ১১ বছর পালিয়ে ছিলেন সাজাপ্রাপ্ত আসামি সাহা কামাল। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে টঙ্গিবাড়ী থানা পুলিশ।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। শাহ কামাল উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের শরিষাবন এলাকার হযরত খান এর ছেলে।

স্থানীয়রা জানান, শাহ কামাল নিজেকে কখনো সাংবাদিক, কখনো উপদেষ্টার সহকারি, কখনো বা এমপি প্রার্থী পরিচয় এ ব্যাপক চাঁদাবাজি করে আসছিলেন। চাঁদাবাজির পাশাপাশি তার বিরুদ্ধে মাদক ব্যবসার ও অভিযোগ রয়েছে ।

টঙ্গিবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় মাদক ও মারামারি মামলা রয়েছে।

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম বলেন, ২০১৪ সালের একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি শাহ কামাল খাঁনকে নারায়ণগঞ্জ সদর থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। শাহ কামাল নিজেকে কখনো সাংবাদিক, কখনো উপদেষ্টার সহকারি কখনো বা এমপি প্রার্থী পরিচয় দিতেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

ভোরের আকাশ/জাআ

পলাতকমুন্সীগঞ্জ

শেয়ার করুন: