শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে পরিবারের অভিযোগ

ষড়যন্ত্রমূলক মামলায় নিরপরাধ যুবক কারাবন্দি

সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি

প্রকাশ : ৭ জানুয়ারি ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের দৌলত শাহ পাড়ার বাসিন্দা, ইউনুছের ছেলে ইফতেখারকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে-এমন অভিযোগ করেছে তার পরিবার ও এলাকাবাসী।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সাতকানিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর বোন ইফনাত সোলতানা আলিয়া এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী, এলাকাবাসী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইফতেখার একজন সাধারণ ও আইন মেনে চলা নাগরিক, যার বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক রেকর্ড নেই। একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে ফাঁসিয়েছে বলে পরিবারের দাবি।

তিনি আরও জানান, গত ৪ জানুয়ারি গভীর রাত আনুমানিক ২টার পর সাতকানিয়া থানার একটি পুলিশ দল তাদের বাড়িতে অভিযান চালায়। তল্লাশিতে ঘরের ভেতর কোনো অস্ত্র বা অবৈধ সামগ্রী উদ্ধার না হলেও বাড়ি থেকে প্রায় ১২ গজ দূরে একটি ছাগলের খোঁয়াড় দেখিয়ে অস্ত্র উদ্ধারের কথা মামলার এজাহারে উল্লেখ করা হয়, যা পরিবারের কাছে অবিশ্বাস্য।

পরিবারের অভিযোগ, ওই স্থানের সঙ্গে ইফতেখারের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই। সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, ইফতেখারের নিঃশর্ত মুক্তি এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

ভোরের আকাশ/নি. ব

কারাবন্দি

শেয়ার করুন: