শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভালুকায় ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ৫ জুন ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভালুকায় ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ
ভালুকায় ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ

ঈদুল আজহা উপলক্ষে ভালুকা উপজেলার প্রায় ২শ ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ময়মনসিংহ জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট আনোয়ার আজিজ টুটুল।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে ভালুকা উপজেলা হলরুমে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হামিদ ক্বারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোকছেদুল ইসলাম ইকবাল, ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাশার মন্ডল, যুগ্ম আহবায়ক মোবারক মোল্লা, ভালুকা পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলম, যুবদল নেতা মোহাম্মদ সানাউল্লাহ, সাবেক ছাত্রদল নেতা শামীম আহমেদ সোহাগ প্রমুখ।

এডভোকেট আনোয়ার আজিজ টুটুল বলেন, "ঈদুল আজহা উপলক্ষে ইমাম-মুয়াজ্জিনদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এই দায়িত্ব থেকেই আমার এই উপহার। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।

উপহার পেয়ে ইমাম-মুয়াজ্জিনরা সন্তোষ প্রকাশ করেন এবং এডভোকেট আনোয়ার আজিজ টুটুলের প্রতি কৃতজ্ঞতা জানান।

ভোরের আকাশ/জাআ

ভালুকাঈদ উপহার

শেয়ার করুন: