বেসরকারিভাবে বিজয়ী হলেন আন্দালিভ রহমান পার্থ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সদর উপজেলা থেকে বেসরকারিভাবে ঘোষিত প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে।
সহকারী রিটানিং অফিসারের দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী গরুরগাড়ি প্রতীকে আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট। ইসলামী আন্দোলনের মাওলানা ওবায়দুর রহমান পেয়েছেন ১৫ হাজার ৯১ ভোট।
সহকারী রিটার্নিং অফিসারের দফতর ঘোষিত তথ্য থেকে এই ফলাফল পাওয়া যায়। প্রচার-প্রচারণার শুরু থেকেই এ আসনের নির্বাচন নিয়ে টান টান উত্তেজনা ছিল। প্রথমবারের মতো নিজেদের বিজয়ের স্বপ্ন দেখেছিল জামায়াতে ইসলামী। ভোটের মাঠে উত্তেজনা ছড়ালেও শেষ হাসি হাসতে পারেনি জামায়াত।
ভোরের আকাশ/এসএইচ