শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

চুয়াডাঙ্গায় নামাজরত অবস্থায় দোদুল হোসেন রিন্টু (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তারই ছেলে রিফাত হোসেন  (১৭)। 

শনিবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত রিফাতকে আটক করেছে পুলিশ। নিহত দোদুল হোসেন চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ার মৃত কাজী নূর মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলেকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করতেন বাবা দোদুল। শনিবার ছেলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন তিনি। এরই জেরে সন্ধ্যা ৭টার দিকে নামাজরত অবস্থায় বাবাকে পেছন থেকে কুপিয়ে আহত করে মাদ্রাসাছাত্র রিফাত। এলোপাতাড়ি কোপানোর ফলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দোদুল। পরে স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তারেক হাসান বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে রিফাতকে আটক করা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/এসএইচ
 

চুয়াডাঙ্গা, হত্যা, ছেলে, আটক, মোবাইল

শেয়ার করুন: