শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

না.গঞ্জে পরিত্যক্ত পাঁচ বস্তা এনআইডি কার্ড উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জের ফতুল্লা ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পরিত্যক্ত অবস্থায় পাঁচ বস্তা এনআইডি কার্ড ও বিপুল পরিমাণ পোলিং অফিসারের কার্ড, সীল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। এসকল ভোটার ও পোলিং অফিসারদের সকলেই গাজীপুর সদর এলাকার বাসিন্দা।

বর্তমানে উদ্ধারকৃত এনআইডি কার্ড ও সরঞ্জামাদি নারায়ণগঞ্জের নির্বাচন কমিশনের অফিসে রয়েছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কিছু লোক এসে স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে কয়েকটি বস্তা ফেলে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। প্রথমে বস্তাগুলো ময়লার ভাবলেও পরিষ্কার বস্তা দেখে তাদের সন্দেহ হয়। এসময় বস্তাগুলো খুলতেই বেরিয়ে আসে ভোটার আইডি কার্ডসহ নির্বাচনী কর্মকর্তাদের সীলসহ নানা গুরুত্বপূর্ণ সামগ্রী।

নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু জানান, স্টেডিয়াম এলাকায় আমি একটি স-মিল করছি। সেটির কাজ চলছিল। আমি এখানে ময়লা না ফেলার জন্য বেশ কয়েকদিন যাবৎ প্রচারণা চালিয়ে আসছি। সন্ধ্যার দিকে কিছু লোক এখানে সাদা একটি গাড়িতে এসে কয়েকটি বস্তা ফেলে যায়। এসময় তারা ময়লা ফেলছে সন্দেহ হলে আমার লোকজন সেখানে গিয়ে বস্তাভর্তি এনআইডি কার্ড দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা কার্ডগুলো উদ্ধার করে।

এবিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কার্ডগুলো উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান জানান, উদ্ধারকৃত কার্ডগুলো আমাদের এলাকার না। এ কার্ডগুলো গাজীপুরের।এ বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে কার্ডগুলো পরিত্যক্ত মনে হয়েছে। এগুলো স্মার্টকার্ড নয়, পুরনো কার্ড।

ভোরের আকাশ/জাআ

এনআইডিনারায়ণগঞ্জ

শেয়ার করুন: