জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্তকরাসহ ৩ দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

জুলাই ঘোষণাপত্র সংশোধন, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্তিকরন এবং আহতদের অধিকার নিশ্চিত করার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কালেক্টরেট চত্বরে শহীদ পরিবার, আহত ও জুলাই যোদ্ধাদের উদ্যোগে কর্মসূচিটি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজিব সরকার, সাবেক যুগ্ম-আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসানসহ জুলাই গনঅভূর্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা।
বক্তারা বলেন, অবিলম্বে জুলাই সনদ সংশোধন করতে হবে। জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এমনভাবে যেন ভবিষ্যতে কেউ জুলাই যোদ্ধাদের নিয়ে প্রশ্ন তুলতে না পারে, আইনগত ব্যবস্থা গ্রহণ করতে না পারে। পাশাপাশি জুলাই শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকেই।
ভোরের আকাশ/মো.আ.