স্বচ্ছ সাংবাদিকতাই সমাজ বদলের হাতিয়ার:বিএফইউজে'র ভারপ্রাপ্ত সভাপতি

‘স্বচ্ছ সাংবাদিকতাই সমাজ বদলের হাতিয়ার’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধায় ফরিদপুর সার্কিট হাউসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিএফইউজ’র ভারপ্রাপ্ত সভাপতি বলেন, দেশের যেকোনো পরিস্থিতিতে স্বচ্ছ সাংবাদিকতাই উত্তোরণের পথ দেখাতে পারে। সাংবাদিকরাই এই মহান দ্বায়িত্ব পালনের মাধ্যমে জাতিকে আলোর পথ দেখিয়ে থাকেন।
শীর্ষ সাংবাদিক নেতা আরো বলেন, অনেক ঝুঁকির মধ্যে মফস্বলের সাংবাদিকরা কাজ করে থাকেন। পত্রিকায় কর্মরত সাংবাদিকদের স্বাধীনভাবে সাংবাদিকতা চর্চা করবেন বলেও মত প্রকাশ করেন তিনি।
ওবায়দুর রহমান শাহীন বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে ১৫ বছরে যারা বঞ্চিত হয়েছেন, তাদের সুযোগ সুবিধা দেয়া হবে। যে সব সাংবাদিকরা পেশাগত কাজে নির্যাতনের শিকার হয়েছেন। তাদের জন্য সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন প্রস্তুত রয়েছে।
ভোরের আকাশ সম্পাদক বলেন, একজন সংবাদকর্মী মারা গেলে পরিবার কোনো ধরনের আর্থিক সুবিধা পান না। আগামীতে যাতে তারা সহযোগিতা পান, সে বিষয়ে কাজ করা হচ্ছে। এছাড়া সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনটির পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
এ সময় তিনি ভোরের আকাশের ফরিদপুর জেলা ও বিভিন্ন উপজেলা প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।
ভোরের আকাশ/এসএইচ