শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে নকল বিদেশি মদের কারখানায় হানায় পুলিশের হানা, আটক ১

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কক্সবাজার শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরঞ্জাম ও মাদকসামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকায় অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। অভিযানকালে পশ্চিম নতুন বাহারছড়া স্ক্র্যাপ গলির একটি ভবনের দ্বিতীয় তলার ভাড়া ফ্ল্যাট বাসা থেকে মোহন সেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহন সেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের সুচিয়া শ্মশান খালিবাড়ি এলাকার কার্তিক সেনের ছেলে বলে জানা যায়।

পুলিশ জানায়, অভিযানে ১১০ বোতল নকল বিদেশি মদ, ৭৬টি খালি বিদেশি মদের বোতল, একটি ক্যাপ সিলিং মেশিন, একটি সীলার মেশিন, একটি হিট গান, ৫টি সাদা জেরি ক্যানে ১৬.৫ লিটার কেমিক্যাল জাতীয় পদার্থ, ৭২৫টি কর্ক, ৭৮০টি নকল বিদেশি মদের স্টিকার, ৮ ফর্দ বারকোড স্টিকার, ৫৫০টি কর্ক সিকিউরিটি সীল পেপার এবং নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, গ্রেপ্তার মোহন সেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অভিযানটি পরিচালনা করেন এসআই নুর মোহাম্মদ ও চিন্ময় বড়ুয়া।

ভোরের আকাশ/নি

কক্সবাজার

শেয়ার করুন: