শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বড় ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে ছোট ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

প্রকাশ : ১১ জুন ২০২৬, ৩:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
মৃত শাহাব উদ্দিন ও তার ছোট ভাই মোহাম্মদ পেয়ারু
মৃত শাহাব উদ্দিন ও তার ছোট ভাই মোহাম্মদ পেয়ারু

চট্টগ্রাম নগরীতে ট্রেন দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই তার ছোট ভাইও মারা গেছেন। পরিবারের সদস্যরা জানান, বড় ভাইয়ের মৃত্যুর সংবাদে মানসিকভাবে ভেঙে পড়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। বুধবার (১০ জুন) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। একই দিনে দুই সহোদরের মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

মৃতরা হলেন- বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা শাহাব উদ্দিন (৭৭) ও তার ছোট ভাই মোহাম্মদ পেয়ারু (৬৬)। তারা প্রয়াত ছাবের আহমদের সন্তান। শাহাব উদ্দিন ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, নগরীর ২ নম্বর গেট এলাকায় কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন শাহাব উদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হার, ব্রাজিল নারী দলে এক ম্যাচে ৮ লাল কার্ড

শাহাব উদ্দিনের মৃত্যুর খবর শোনার পর অসুস্থ ছোট ভাই মোহাম্মদ পেয়ারু গভীর শোকে ভেঙ্গে  পড়েন। কিছু সময় পর তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং নগরীর নাসিরাবাদ এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস জানান, বড় ভাইয়ের আকস্মিক মৃত্যুর শোকই ছোট ভাইয়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ভোরের আকাশ/ইউএম

মৃত্যু

শেয়ার করুন: