শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রাবির ছাত্র আহত

রাজশাহী ব্যুরো

প্রকাশ : ২৯ মে ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রাবির ছাত্র আহত
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রাবির ছাত্র আহত

রাজশাহীর হরিয়ান এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৬টা ৫২ মিনিটে এই ঘটনা ঘটে।

আহত সাজ্জাদ হোসেন (রাবির) রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষা বর্ষের ছাত্র। ঘটনার সময় তিনি আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে করে রাজশাহী থেকে ঝিনাইদহের শৈলকুপায় যাচ্ছিল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান জানান, সকাল ৬টা ৪০ মিনিটে মধুমতি এক্সপ্রেস রাজশাহী থেকে যাত্রা শুরু করে। অল্প সময়ের মধ্যেই হরিয়ান এলাকায় ট্রেন লক্ষ্য করে বাইরে থেকে পাথর ছোড়া হয়। তখন জানালা খোলা থাকায় পাথরটি সরাসরি সাজ্জাদের মাথায় লাগে। ঘটনার পর উপস্থিত সহযাত্রীরা রক্তপাত বন্ধে সহায়তা করেন। তবে আহত স্থানে একাধিক সেলাই লাগতে পারে।

এ ব্যাপারে রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, মধুমতি ট্রেনে আমাদের থানার পুলিশ থাকে না, অন্য থানার পুলিশ দায়িত্বরত থাকে। তবে বিষয়টি খোজ খবর নেওয়ার চেষ্টা করছি।#

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: