শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

নওগাঁর মান্দায় অবৈধভাবে জমির মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি এক্সক্যাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলার গোবিন্দপুর এলাকায় অবৈধভাবে জমির মাটি কর্তনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সাতবাড়িয়া গ্রামে অবৈধ মাটি কর্তনের প্রমাণ পাওয়া গেলেও ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আইনানুগ ব্যবস্থা হিসেবে একটি এক্সক্যাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়েছে।

 

ভোরের আকাশ/এনএস

অবৈধমাটিকাটাজরিমানা

শেয়ার করুন: