শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়া যৌথবাহিনীর অভিযানে মহিলা মাদক কারবারি গ্রেফতার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৩১ মে ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতকানিয়া যৌথবাহিনীর অভিযানে মহিলা মাদক কারবারি গ্রেফতার
সাতকানিয়া যৌথবাহিনীর অভিযানে মহিলা মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় ৩ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুরুন্নাহার বেগম (৪৫) নামে এক মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছেন যৌথ বাহিনী।

শনিবার (৩১ মে) বিকালে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী পাড়ার বাসিন্দা ফরিদ উদ্দিনের ভাড়া বাসার তৃতীয় তলার ১১০ নম্বর ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সাতকানিয়ায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিল বলে পুলিশ জানিয়েছেন।

নুরুন্নাহার বেগম কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার বাসিন্দা এজাহার হোসেনের মেয়ে ।

পুলিশ জানান, উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ব্যবসায়ী পাড়ার একটি ভাড়া বাসায় ইয়াবার চালান ক্রয়-বিক্রয় হবে এমন গোপন সংবাদ পায় যৌথ বাহিনী। পরে তারা (যৌথবাহিনী) সেখানে গিয়ে নুর নাহার বেগমকে হাতেনাতে আটক করেন। পরে নুরুন্নাহারকে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা, ১৫টি সিম কার্ড, ৭টি ভোটার আইডি কার্ড, ১টি এন্ড্রয়েড ফোন, ১৫টি জন্মনিবন্ধন ও ২টি টেকনাফ শাখা কৃষি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১১ লক্ষ ৭০ হাজার টাকা।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ টেকনাফের ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: